স্মার্ট মেস লাইফ সলিউশন

খাতা-কলমের দিন শেষ,
ডিজিটাল হবে আমাদের মেস!

মেসের মিল খাতা হারিয়ে যাওয়া, হিসাবের কাটাকাটি কিংবা মাস শেষে মিল রেট মেলানো নিয়ে আর কোনো ঝামেলার প্রয়োজন নেই। Mess Manager BG অ্যাপ নিয়ে এলো সম্পূর্ণ অটোমেটিক ও ডিজিটাল সমাধান। খাতা-কলমে লেখার সনাতন, অগোছালো ও ভুল হওয়ার ঝুঁকিপূর্ণ পদ্ধতিকে চিরতরে বিদায় জানিয়ে আজই আপনার মেসকে স্মার্ট করে তুলুন।

Mess Manager BG App

কেন ব্যবহার করবেন Mess Manager BG?

আপনার মেস জীবনকে সহজ এবং হিসাবকে শতভাগ নির্ভুল করার জন্য আমাদের আধুনিক ফিচারসমূহ

স্বয়ংক্রিয় লাইভ মিল রেট

ইনপুট দেওয়া মাত্রই মোট বাজার খরচকে মোট মিল সংখ্যা দিয়ে ভাগ করে একদম নিখুঁত কারেন্ট মিল রেট সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে ফেলে।

ব্যক্তিগত ড্যাশবোর্ড

মেসের প্রত্যেক মেম্বার তার নিজস্ব একাউন্টে লগইন করে নিজের আজকের মিল, চলতি মাসের মোট জমা (Deposit) এবং জমার ইতিহাস দেখতে পারেন।

কমিউনিটি চ্যাট ও নোটিশ

গুরুত্বপূর্ণ নোটিশগুলো নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি ম্যানেজারের কাছ থেকে মেম্বারদের ফোনে পৌঁছায় এবং চ্যাট বক্সে মেসেজ পিন করার সুবিধা রয়েছে।

স্থায়ী ও অনিয়মিত খরচ ট্র্যাক

মেস ভাড়া, বুয়া বিল, ওয়াইফাই বা ময়লা বিলের মতো ফিক্সড খরচগুলো আলাদাভাবে এন্ট্রি করে মাস শেষে প্রত্যেকের ওপর অটোমেটিক ডিস্ট্রিবিউট করা যায়।

১০০% স্বচ্ছতা ও নিরাপত্তা

ম্যানেজার কোনো হিসাব এন্ট্রি বা এডিট করলে তা সাথে সাথে মেম্বাররা দেখতে পায়। কোনো তথ্য গোপন করার বা হিসাবের গড়মিল করার সুযোগ নেই।

আগের মাসের ইতিহাস (History)

বর্তমান মাসের সাইকেল ক্লোজ হয়ে গেলেও যেকোনো সময় পুরনো মাসের ফাইনাল রিপোর্ট এবং ডিপোজিটের স্টেটমেন্ট এক ক্লিকেই দেখে নেওয়া সম্ভব।

মাত্র ৩টি সহজ ধাপে শুরু করুন

খুব সহজেই আপনার মেসকে ডিজিটালাইজড করার নিয়মাবলী

মেস তৈরি ও মেম্বার যুক্তকরণ

ম্যানেজার প্রথমে নিজের মেস রেজিস্ট্রি করবেন এবং মেম্বারদের জন্য অ্যাকাউন্ট তৈরি করে অ্যাক্সেস অ্যাপ্রুভ করবেন।

প্রতিদিনের মিল ও খরচ এন্ট্রি

ম্যানেজার বা বাজারকারী প্রতিদিনের বাজার খরচ এবং মেম্বারদের খাওয়া মিল সংখ্যা অ্যাপে সহজে ইনপুট দিবেন।

অটোমেটিক ফাইনাল ক্লোজিং

মাস শেষে সফটওয়্যার নিজের থেকেই চূড়ান্ত ব্যালেন্স শীট ও রিপোর্ট তৈরি করবে। কার কত টাকা ফেরত বা বকেয়া তা মুহূর্তেই বের হবে।